ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ Time View

মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব লুৎফুন নাহার। সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শফিকুল ইসলাম। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার মান শুধু ভালো ফলাফল, জিপিএ-৫ বা বৃত্তি অর্জনে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ এবং অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের সক্ষমতাও মানসম্মত শিক্ষার গুরুত্বপূর্ণ সূচক। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে গতানুগতিকতার বাইরে গিয়ে দায়িত্বশীলতা, আত্মসমালোচনা ও কার্যকর মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ করেন। বিদ্যালয়ের উপস্থিতি, শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা ও শিখনফলকে পরিমাপযোগ্য সূচক হিসেবে নির্ধারণ করে দুর্বলতা চিহ্নিত, নির্দিষ্ট সময়ের মধ্যে তা কাটিয়ে ওঠা এবং পরবর্তীতে অগ্রগতি মূল্যায়নের আহ্বান জানান। প্রধান শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, প্রতিষ্ঠানপ্রধানকে শুধু প্রশাসনিক কর্মকর্তা নয়, একজন দক্ষ নেতা ও রোল মডেল হিসেবে দায়িত্ব পালন করতে হবে। নিজের সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তিসহ সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। জ্ঞান ও মূল্যবোধের সমন্বয়ে দায়িত্বশীল, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য। মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয় ব্যবস্থাপনা, শিক্ষণপদ্ধতি ও মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Update Time : ০৯:৫৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬