গাইবান্ধায় পাম্পে পেট্রল নিতে গিয়ে ছুরিকাঘাতে আহত ৩
শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে লাইনে দাঁড়ানো নিয়ে কাটাকাটির জেরে ছুরিকাঘাতে কাওসার, জাহিদ ও সিহাব নামে তিন যুবক আহত হয়েছেন।এ ঘটনায় অভিযুক্ত রেজওয়ানকে (২৭) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে পাম্পটিতে শৃঙ্খলার সঙ্গে পেট্রল নিচ্ছিলেন বাইকাররা। দুপুর পৌনে ১২ টার দিকে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে রেজওয়ানের সাথে কথা কাটাকাটি হয় কয়েকজন যুবকের। এক পর্যায়ে রেজওয়ান ছুরি বের করে আঘাত করলে কাওসার (২৫) ও জাহিদ (২৩) ও সিহাব (২২) আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করান,এর মধ্যে সিহাবের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেলে ভর্তি পাঠানো হয়।
উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমরা সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রে এনেছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
Reporter Name 













