
মো: জাকির হোসেন সিনয়র ষ্টাফ রিপোর্টার, ভোলা ভোলার দৌলতখানে ১২ বছর বয়সী এক শিশুর গন ধর্ষণের মামলায় পলাতক আসামি দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. ইব্রাহিম (৪০) ও মো. ফারুক (৪৫)। শনিবার সকালে চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামে অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। দৌলতখান থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দাস ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন, ধর্ষণ মামলার পলাতক আসামি দুই যুবককে গ্রেফতার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শিশুটি বর্তমানে ভোলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামে শিশু ধর্ষণের ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে বৃহস্পতিবার বিকেলে শিশুটি আরও তিন সহপাঠী মিলে বাড়ির কাছে একটি দোকানে যাচ্ছিল। পথিমধ্যে রাস্তার পাশে পুকুরে মাটি কাটার কাজ করছিলেন চারজন শ্রমিক। শিশুদের আসতে দেখে দুই শ্রমিক তাদের তাড়া করে। অন্য শিশুরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভুক্তভোগী শিশুটিকে জোরপূর্বক পাশের একটি বাগানে মাটি কাটা শ্রমিকরা তুলে নিয়ে যায়। সেখানে তাকে পাশবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। হাসপাতালের চিকিৎসক মো. জোনায়েত হোসেন জানান, শিশুটি বর্তমানে হাসপাতালে ভর্তি আছে এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম জানায়, শিশু ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে ভোলার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Reporter Name 








