
মো: মাইনুল মুন্সী, (মিরপুর)ঢাকা: আজ ১১ সেপ্টেম্বর দুপুর ০২:৩০ ঘটিকায় কাফরুল থানাধীন বিআরটিএ, কাফরুল কার্যালয়ে আনসার সদস্যদের তৎপরতায় দালাল চক্রের ০৪ (চার) জন আটক করা হয় এবং অর্থদন্ড প্রদান করা হয়। জানা যায় আগত সেবাগ্রহীতাদের বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার মিথ্যা আশ্বাস ও প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ গ্রহণের সময় দালাল চক্রের সদস্যদের সন্দেহজনক কার্যক্রম ডিউটিরত আনসার সদস্যদের নজরে আসে। পরবর্তীতে টহলরত পিসি মোঃ খোরশেদ আলম-এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে দালাল চক্রের ০৪ (চার) জন সদস্যকে হাতেনাতে আটক করা হয়। আটকৃতরা হলেন ১) নাম: মোঃ মাসুদ (৪৪) পিতা: আ. আজিজ খান , মিরপুর, ঢাকা (৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড) ২) নাম: মোঃ আনোয়ার (২৫) পিতা: ফয়জুল হক দারুসসালাম, ঢাকা ৩) নাম: দোছ মোহাম্মদ (৪৭) পিতা: সৈয়দ আহাম্মদ, মহানগর, হাতিরঝিল, ঢাকা এদেরকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয। অর্থদণ্ডপ্রাপ্ত কারী মোঃ রেদোয়ান দশ হাজার টাকা অর্থদন্ড। এসময় ডিউটিরত আনসার সদস্যরা ছিলেন ১। পিসি মোঃ খোরশেদ আলম, আইডি নং: ৫৫৫৬৪, ২। এপিসি মোঃ আল মিজান, আইডি নং: ২৯৩৬৫, ৩। আনসার মোঃ মতিয়ার, আইডি নং: ৬৭৬১৯, ৪। আনসার মোঃ আব্দুল হাই, আইডি নং ৮৬১৩৫, ৫। আনসার পবিত্র চন্দ্র সিংহ, আইডি নং ৭৮৫৪৫ , ৬। আনসার মানিক মিয়া, আইডি নং ২৮০২৪ , ৭। আনসার রোকনুজ্জামান, আইডি নং ৯৮৫৯১, ৮। আনসার শাহ ইমরান, আইডি নং ৬৬০৯২, ৯।আনসার সজীব আলী, আইডি নং ৮৮৫৪২ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনাকারী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় আটককৃতদের মধ্যে ০৩ জনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং ০১ জনকে অর্থদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়। সার্বিকভাবে, আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা ও সতর্কতার ফলে বিআরটিএ কার্যালয়ে দালাল চক্রের কার্যক্রম প্রতিরোধ করা সম্ভব হচ্ছে এবং সেবাগ্রহীতাদের স্বার্থ সুরক্ষিত হয়েছে।
Reporter Name 







