ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিএরটিএর ঢাকা জেলা সার্কেলের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৯:১৫:২০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৬২ Time View

মো: মাইনুল মুন্সী স্টাফ রিপোর্টার: আজ রবিবার ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সদর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ১১ ই অক্টোবর রবিবার ঢাকা জেলার আওতাধীন কেরানীগঞ্জের ডিজিটাল ল্যাব স্কুল এন্ড কলেজে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোটরযান পরিদর্শকগণ, ট্রাফিক ইন্সপেক্টর এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ।

আলোচনায় বক্তারা বিশেষভাবে শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের নিয়ম, যাত্রী হিসেবে করণীয়, চালক হিসেবে দায়িত্ব ও কর্তব্য এবং পথচারী হিসেবে পালনীয় বিষয়সমূহ সম্পর্কে সচেতন করেন। পাশাপাশি সড়কের নকশা ও ব্যবস্থাপনা, ট্রাফিক আইন মেনে চলা, দায়িত্বশীল আচরণ এবং পারস্পরিক সচেতনতার মাধ্যমে কীভাবে সড়ক দুর্ঘটনা হ্রাস করে একটি নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা যায়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিএরটিএর ঢাকা জেলা সার্কেলের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৯:১৫:২০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬