ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহআলীতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গৃহকর্মী বানু বেগম ও সহযোগী মধুমালা গ্রেপ্তা

  • Reporter Name
  • Update Time : ০৫:৪১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ১৬ Time View

খায়রুল ইসলাম :

রাজধানীর শাহআলী থানা এলাকায় একটি বাসা থেকে চুরি হওয়া সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার ও ইমিটেশনের গহনা উদ্ধারের ঘটনায় গৃহকর্মী বানু বেগম (৭৬) এবং তার সহযোগী মধুমালাকে গ্রেপ্তার করেছে শাহআলী থানা পুলিশ।পুলিশ জানায়, গত ২৮ জুলাই ২০২৬ তারিখে ভুক্তভোগী মো. সাখাওয়াত হোসেন চৌধুরী শাহআলী থানায় একটি চুরির মামলা দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ২৭ জুলাই সকাল আনুমানিক ৬টা থেকে ৭টার মধ্যে তার শয়নকক্ষের কাঠের আলমারির নিচের তাক থেকে প্রায় ১২ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার এবং এক জোড়া ইমিটেশনের কানের দুল ও একটি চেইন চুরি হয়ে যায়।মামলা দায়েরের পরপরই শাহআলী থানা পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গৃহকর্মী বানু বেগমকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে সহযোগী মধুমালাকেও গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত বানু বেগম মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার গাওদিয়া গ্রামের মৃত ফজল সরদারের স্ত্রী এবং তরী মৃধার কন্যা। তিনি বর্তমানে শাহআলী থানার রোড-২, ব্লক-জি এলাকার ৯ নম্বর ভবনের সপ্তম তলায় বসবাস করছিলেন।পুলিশি জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া মালামালের মধ্যে ৮ ভরি স্বর্ণালংকার এবং ৩ ভরি ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়। বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।শাহআলী থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্য কেউ আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শাহআলীতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গৃহকর্মী বানু বেগম ও সহযোগী মধুমালা গ্রেপ্তা

শাহআলীতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গৃহকর্মী বানু বেগম ও সহযোগী মধুমালা গ্রেপ্তা

Update Time : ০৫:৪১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬