ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে জোরপূর্বক বাড়ি দখলের চেষ্টা, ৯৯৯ কলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে

  • Reporter Name
  • Update Time : ০২:০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ১৮৫ Time View

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের পূবাইল থানাধীন মাঝুখান পশ্চিমপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বাড়ি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন জানান, গত ৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টা ৫ মিনিটে তার ছোট ভাই মোঃ আমির হোসেন (৫০) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কমরদিয়া গ্রামের বাসিন্দা। তিনি অজ্ঞাতনামা ৮–১০ জনকে সঙ্গে নিয়ে মাঝুখান এলাকায় অবস্থিত নির্মাণাধীন বাড়িতে প্রবেশ করে দেয়াল নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম শুরু করেন। তিনি জানান, বিষয়টি জানতে পেরে তিনি জাতীয় সংসদ ভবনে দায়িত্ব পালন শেষে নারায়ণগঞ্জে ফেরার পথে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পূবাইল থানা পুলিশের ডিউটি অফিসার মোঃ বাসেত ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। জমি ও নির্মাণ ব্যয়ের পটভূমি ভুক্তভোগীর দাবি, দুই ভাইয়ের যৌথ মালিকানাধীন প্রায় পৌনে তিন কাঠা জমিতে পারিবারিক সিদ্ধান্তে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ছোট ভাই অসুস্থ হওয়ায় বাড়ি নির্মাণের সম্পূর্ণ ব্যয় তিনি নিজেই বহন করেন। এতে প্রায় ৩২ লাখ ২০ হাজার টাকা ব্যয় হয় এবং ২০২২ সালে দুই তলা ছাদ পর্যন্ত নির্মাণ সম্পন্ন হলেও আর্থিক সংকটে কাজ বন্ধ হয়ে যায়। তিনি অভিযোগ করেন, পূর্বের পারিবারিক সমঝোতা অমান্য করে তার ভাই অবৈধভাবে বাড়িটি দখলের চেষ্টা করছেন এবং মোবাইল ফোনে ভয়েস রেকর্ড ও কলের মাধ্যমে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তদের পক্ষ থেকে মোঃ মিজানুর রহমান নামে এক ব্যক্তি জানান, তিনি আমির হোসেনের বন্ধু। তাদের দাবি, বাড়িটি আমির হোসেনের এবং তারা সেটি বিক্রির উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন। অন্যদিকে, অভিযুক্ত মোঃ আমির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “এই বাড়ি আমার, এখানে আমার ভাইয়ের কোনো অধিকার নেই।” পূবাইল থানা পুলিশ জানায়, ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দখল প্রচেষ্টা বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ দেলোয়ার হোসেন সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ইকরামুল শিকদারের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির অভিযোগ—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্

গাজীপুরে জোরপূর্বক বাড়ি দখলের চেষ্টা, ৯৯৯ কলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে

Update Time : ০২:০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬