ঢাকা জেলা প্রতিনিধি: মনির হোসেন ধামরাইয়ে এনসিপির অস্থায়ী কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৪টার দিকে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় হাজী কামরুল সুপার মার্কেটের তৃতীয় তলায় ঢাকা জেলা উত্তর এনসিপির অস্থায়ী ও ধামরাই উপজেলা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্বোধন শেষে বক্তব্য চলাকালে পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে অন্য একটি পক্ষের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংঘর্ষ বাধে। পরে কয়েক দফায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। ঘটনার পর তিনি অভিযোগ করে বলেন, দলের ভেতরের একটি পক্ষ পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তার দাবি, নতুন কমিটি গঠনের পর কিছু স্বার্থান্বেষী মহলের অসন্তোষ থেকেই এই হামলার ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, আহতদের মধ্যে অন্তত দুজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদ শিরোনাম :
কালামপুরে এনসিপির কার্যালয় উদ্বোধনে রণক্ষেত্র, সংঘর্ষে আহত ১০
-
Reporter Name - Update Time : ০৯:০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- ২৭৮ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ










