ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ের কৃতি সন্তান শাহরাজ খান ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত

  • Reporter Name
  • Update Time : ১২:০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ২০৬ Time View

রফিকুল ইসলাম খান
ঢাকা জেলার ধামরাইয়ের কৃতি সন্তান মোঃ শাহরাজ খান ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এই অর্জনে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা শাহরাজ খান নানা প্রতিকূলতা ও দমন-পীড়নের মধ্যেও রাজপথে অবিচল থেকেছেন। আন্দোলনের সময় তাকে ফেরারি জীবনযাপন করতে হয়েছে বলেও জানা গেছে। ২০২২ সালের ৭ই ডিসেম্বর পল্টন পার্টি অফিসের সামনে কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তৎকালীন সরকারের গুলিতে আহত হন তিনি।

রাজনৈতিক সূত্রে জানা যায়, ২৮শে অক্টোবরের কর্মসূচি এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এসব আন্দোলনে তিনি একজন সাহসী ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে পরিচিতি লাভ করেন। বিশেষ করে কঠিন সময়ে রাজপথে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

শাহরাজ খান কাফরুল থানা ছাত্রদলের একজন গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক ৯৪নং ওয়ার্ড ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন এবং সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তার সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় দলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, দৈনিক সকালের সময় প্রতিবেদকে জানান ভবিষ্যতে তিনি আরও দক্ষতার সাথে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন এবং ছাত্ররাজনীতিতে ইতিবাচক অবদান রাখবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ইকরামুল শিকদারের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির অভিযোগ—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্

ধামরাইয়ের কৃতি সন্তান শাহরাজ খান ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত

Update Time : ১২:০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬