ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ১২৮ Time View

সোহাগ রানা সিনিয়র স্টাফ রিপোর্টার রাজধানীর মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে হামলা, হত্যার হুমকি এবং বাড়ি দখলের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মোঃ রবিউল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তি। সংবাদ সম্মেলনে রবিউল ইসলাম অভিযোগ করেন, তিনি পেশায় একজন চাকরিজীবী এবং পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের ১৮ নম্বর রোডের ৬ নম্বর বাসায় বসবাস করেন। প্রায় এক মাস আগে ইসলামী শরিয়াহ মোতাবেক তার বিয়ে হয়। তার স্ত্রী এর আগে সাদ্দাম হোসেন জয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদ হয় বলে তিনি জানান। রবিউলের দাবি, তার স্ত্রীর মালিকানাধীন পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের ২২ নম্বর রোডের ১০ নম্বর বাড়ি নিয়ে সাদ্দাম হোসেন জয় ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধ চলে আসছিল। ওই বাড়ি দখলের উদ্দেশ্যে তাকে ও তার স্ত্রীকে বিভিন্ন সময় হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি। লিখিত অভিযোগে রবিউল ইসলাম বলেন, গত ১৩ আগস্ট ২০২৬ দুপুর আনুমানিক দেড়টার দিকে সাদ্দাম হোসেন জয় ও তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি ওই বাড়িতে গিয়ে তার ওপর হামলা চালান। এ সময় ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয় বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, একপর্যায়ে প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলে তাকে চাপাতি দিয়ে আঘাত করা হয় এবং রান্নার চুলায় থাকা গরম তেল তার শরীরে ছুড়ে মারা হয়। হামলায় গুরুতর আহত হওয়ার পর রবিউল ইসলাম প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। পরে সেখান থেকে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয় বলে জানান তিনি। রবিউল ইসলাম আরও অভিযোগ করেন, ভবিষ্যতে অভিযুক্তরা তাকে ও তার স্ত্রীকে পারিবারিক, সামাজিক, মানসিক, শারীরিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারেন। বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়ে তিনি আইনগত সহযোগিতার জন্য থানায় অভিযোগ করেছেন বলে জানান। সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাভারে সরকারি খাল ও জলাশয় ভরাটের অভিযোগ হুমকির মুখে পরিবেশ ও জনজীবন

মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Update Time : ০৬:৪৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬