ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি।

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ২৩১ Time View

মুহাঃ সানাউল্লাহ বেপারী সোনারগাঁ (নারায়ণগঞ্জ)। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত আলোচিত শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে রক্সি (৩৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার (১১ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওডালা এলাকায় অভিযান চালানো হয়। সন্ধ্যা ৭টার দিকে পরিচালিত ওই অভিযানে সোনারগাঁ অঞ্চলে ‘ত্রাস’ হিসেবে পরিচিত রক্সিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার বাসিন্দা এবং নজরুল ইসলাম নজুর ছেলে। র্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রক্সি সোনারগাঁ ও আশপাশের এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে। তিনি এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন এবং পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত ছিলেন। এছাড়া টেকনাফসহ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকায় সরবরাহের একটি সংঘবদ্ধ মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। র্যাব আরও জানায়, জমি দখল, চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায়, দাঙ্গা-হাঙ্গামা ও চুরিসহ বিভিন্ন অভিযোগে সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানায় তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা দায়ের রয়েছে। র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, “গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাকে আইনের আওতায় আনা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। ” আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ইকরামুল শিকদারের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির অভিযোগ—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্

সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি।

Update Time : ০৮:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬