ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা আব্দুল ওয়াহেদের ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি মানবাধিকার অ্যাসোসিয়েশনের।

  • Reporter Name
  • Update Time : ১২:০০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৪০ Time View

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল ওয়াহেদের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটি।

ভুক্তভোগী পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ জুন ২০২৬ (শনিবার) রাত আনুমানিক ১০টার দিকে থালতা বাজার এলাকায় মো. আব্দুল ওয়াহেদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নজরুল ইসলাম, মাস্টার আবু হানিফ, আফতাবসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলার সময় ধারালো অস্ত্র দিয়ে আব্দুল ওয়াহেদকে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

দীর্ঘ প্রায় এক মাস চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পুনরায় একই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটির সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মো. আরমান হোসেন ডলার হাসপাতালে গিয়ে আহত নেতার চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি আব্দুল ওয়াহেদ ও তার পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন এবং মানবিক ও আইনগত সহায়তাসহ সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, মামলার তদন্ত এবং আসামিদের গ্রেপ্তারের ক্ষেত্রে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তাদের দাবি, অভিযুক্তদের অবস্থান সম্পর্কে একাধিকবার পুলিশকে তথ্য দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

পরিবারের আরও অভিযোগ, মামলার দ্বিতীয় আসামি হিসেবে উল্লেখিত মাস্টার আবু হানিফ নিয়মিত একটি বিদ্যালয়ে পাঠদান করছেন। তাদের ভাষ্য, সংশ্লিষ্ট বিদ্যালয়ের হাজিরা খাতা যাচাই করলেই বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

একই সঙ্গে সংগঠনটি নন্দীগ্রাম উপজেলা প্রশাসন এবং বগুড়া-৪ আসনের সংসদ সদস্য জনাব মোশারফ হোসেনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আহত নেতার চিকিৎসা, নিরাপত্তা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক সহিংসতার অবসান এবং সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত, কার্যকর ও নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ইকরামুল শিকদারের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির অভিযোগ—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্

বিএনপি নেতা আব্দুল ওয়াহেদের ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি মানবাধিকার অ্যাসোসিয়েশনের।

Update Time : ১২:০০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬